পাংশা উপজেলা রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী’র ইন্তেকাল –
- Update Time : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
- / ৮৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশার আ.লীগের নিবেদিত কর্মী উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার সম্পাদক পাংশা উপজেলা রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী শেখ আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ——রাজিইন) মৃত্যু কালে তার হয়েছিল (৬৫)। আলী বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন।
শুক্রবার উপজেলার বাবুপাড়া চরপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশাস্ব ত্যাগ করেন। বাদ জুম্মা পাংশা পৌর সভা মাঠে প্রথম নামাজে যানাযা ও বাদ আছর চরপাড়া কবর স্থান সংলগ্ন ঈদগা মাঠে ২য় জানাযা শেষে তাকে দাফন করা হয়। জানাযা পূর্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেধ আরুজ,সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু,পাংশা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু হাসান রতন। জানাযায় পাংশা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা আ.লীগের সভাপতি আলী শেখের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞ্যাপন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































