পর্ণোগ্রাফি, বিয়ে ও ভবিষ্যৎ – লেখক – শামিমা আক্তার –
- Update Time : ০৭:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সূচনা ঃ- বর্তমানে আমরা যেই পৃথিবীতে বাস করি পুরোটাই তথ্য প্রযুক্তি দিয়ে ঘেরা। আমাদের ঘুম ভাঙে বিজ্ঞানের সাথে আবার দিন শেষ হয় তথ্য প্রযুক্তির সাথে যেমন- মোবাইল ফোন। বিজ্ঞান যেমন আমাদের কল্যাণে অনেক অবদান রেখেছে তেমনি কিছু অকল্যাণ নিয়ে এসেছে। মানুষের হাত ধরেই অকল্যাণ আমাদের জীবনে এসেছে। বর্তমানে তেমনি এক ভীষন বিপর্যয় আমাদের সামনে এসেছে, যার নাম পর্ণোগ্রাফি। পর্ণো গ্রাফি এমন একটি বিষয় যার সাথে ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্ক সবাই জড়িয়ে পড়েছে।
মানবদেহে পর্ণোগ্রাফির প্রভাব ঃ –
অশ্লীল সম্পর্ক মেলামেশায় যেই ভিডিও চিত্র আমাদের সামনে প্রকাশ পায় তার নাম পর্ণোগ্রাফি। ইন্টারনেটের কারণে খুব সহজেই আমরা মোবাইলে পর্ণোগ্রাফি দেখতে পাই। আমাদের শরীরে কোন কিছুর দুই ধরনের প্রভাব রয়েছে। একটি শারীরিক অন্যটি মানসিক। যারা পর্ণোগ্রাফি দেখেন তাদের শরীর ও মনের উপর এর ভীষন প্রভাব রয়েছে। ইন্টারনেট ব্যবহাকারী প্রায় ২৫ শতাংশ মানুষ পর্ণোগ্রাফি দেখে থাকেন। আমাদের ব্রেনে এমন একটি হরমোন আছে যার নাম Dopamine আমরা যখন কিছু দান করি বা কোন Gift পাই তখন মনের আনন্দে আমাদের Dopamine release হয়। স্বাভাবিক মাত্রার Dopamine আমাদের শরীর ও মনের ভারসাম্য তৈরি করে। পর্ণোগ্রাফি দেখার ফলে মানুষের মনের আনন্দ থেকে Dopamine release হয়। ঘন ঘন পর্ণোগ্রাফি দেখার ফলে Dopamine এর স্বাভাবিক মাত্রা নষ্ট হয়। Dopamine বেশি পরিমাণে বেড়ে গেলে Schizophrenia এর মত জটিল রোগ তৈরি হতে পারে। Dopamine বেশি পরিমাণে কমে গেলে Parkinson’s Disease হতে পারে। Dopamine এর সাথে মানুষের রাগ, হতাশা, মনোযোগ, বিরক্তিবোধ এর প্রচুর সম্পর্ক রয়েছে। পর্ণোগ্রাফি দেখার কারনে Sperm Quality কমতে থাকে।
পর্ণোগ্রাফি ও বিয়ে ঃ –
পর্ণোগ্রাফির প্রভাব আমরা জানতে পেরেছি। যখন এতে আসক্ত কোন মানুষ বিয়ে করবে, তখন তার স্ত্রীকে সেই নজরে দেখবেন, যে নজরে তিনি পর্ণোগ্রাফির মেয়েটিকে দেখেছেন। তার স্ত্রীর শরীরকে পর্ণোগ্রাফির মেয়েটির শরীরের সাথে মেলানোর চেষ্টা করবেন। স্ত্রীকে সেই কাজ গুলো করতে বলবেন, যেই পর্ণোগ্রাফির মেয়েটি করছে। কোন শিক্ষিত মার্জিত, ভদ্র মেয়ে কিভাবে এই জীবন যাপন করবে। যা সুস্থ জীবনের জন্য একটি হুমকি স্বরূপ।
পর্ণোগ্রাফি ও সন্তানঃ
পর্ণোগ্রাফিতে আসক্ত কোন ব্যক্তির স্ত্রী যখন গর্ভবতী হবেন তখন সেই ব্যক্তিক জৈবিক চাহিদা পূরণ করবেন পর্ণোগ্রাফি দেখে। আমরা জানি গর্ভস্থ শিশুর ৪ মাসে শ্রবণ শক্তি আর ৭ মাসে দৃষ্টি শক্তি আসে। গর্ভস্থ শিশুতো পর্ণোগ্রাফির শব্দ শুনছে অনুভব করছে। এই বাচ্চাকে কিভাবে আমরা মানুষ করবো, যেই বাচ্চা জাতির ভবিষ্যৎ। যা ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য একটি আশনি সংকেত।
শেষ কথা ঃ
পর্ণোগ্রাফি কোন ব্যক্তিগত সমস্যা নয়। এতে আসক্ত ব্যক্তির শারীরিক ও মানসিক সক্ষমতা কমতে থাকে অলীক কল্পনা বাড়তে থাকে। মানুষের নৈতিক, পারিবারিক, সামাজিক, অবক্ষয় বাড়তে থাকে। কিছু মানুষ যেমন সবকিছুকে সন্দেহের চোখে দেখে, তেমনি এতে আসক্ত ব্যক্তি সবকিছুর মধ্যে নোংরামি দেখে। ধর্র্মীয় শিক্ষা, সামাজিক ও পারিবারিক সাহায্য পারে আমাদের এই বিপর্যয় থেকে রক্ষা করতে।
-লেখক- শামিমা আক্তার, লক্ষিকোল, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































