পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলীর বাণী –
- Update Time : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র মাহে রমজানের ৩০ দিনের সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর -এর মহা আনন্দের দিন। আজ রাজবাড়ী তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ঈদ আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।
এ দিনে হিংসা, হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রীও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু প্রাণ ঘাতি করোনা কালে ঈদ উদযাপন ভিন্ন ভাবে করতে হচ্ছে। পবিত্র রমজান শেষে ঈদের জামাত ও ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে দিনটি সুদীর্ঘ কাল ধরে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পালিত হয়ে আসলেও আজ সারাবিশ^ করোনায় আক্রান্ত হওয়ায় এবার ঈদ উদযাপন হবে একক ভাবে ঘরোয়া পরিবেশে।
করোনা ভাইরাসের প্রদুর্ভাব জনিত কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক উন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদ এর জামাত পরিহারের নির্দেশনা রয়েছে। মুসল্লীদের জীবনের ঝুঁকি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেশের বিভিন্ন জায়গা হতে আপনার এলাকায় আগত ব্যক্তি সম্পর্কে সচেতন হোন এবং তাদের ঘরে রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করুন।
পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটিদিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় – মহান ¯্রষ্টার নিকট এই হোক আমাদের সম্মিলিত কামনা – ঈদ মোবারক।
আলহাজ্ব কাজী কেরামত আলী
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১ আসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































