পদ্মায় জেলের জালে ১৭ কেজির বোয়াল ও বড় আকারের দু’ইলিশ
- Update Time : ১০:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি সাথে সাথে ধরা পড়ছে বড় বড় মাছ। শুক্রবার ২০ কেজি বোয়াল ধরার পর শনিবার ১৭ কেজির বোয়াল ধরা পড়েছে। মাছটি ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলে আমির হোসেন বলেন, অনেকদিন পর বড় বোয়াল মাছটি পেয়েছি। সাধারনত এ ধরনের বড় বোয়াল মাছ নদীতে কমই ধরা পড়ে। তবে মাছটি পেয়ে অনেক খুশি। কিছু টাকা দেনা আছি, সেই টাকা আজ পরিশোধ করতে পারবো।
শনিবার সকালে জেলে আমির হোসেন দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত ডাকে ১৯৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান পরে মাছটি মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২ হাজার টাকা কেজি দরে ৩৪ হাজার টাকায় বিক্রি করেন।
পদ্মার দুই ইলিশের দাম ১০ হাজার!
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুই ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার স্থানীয় জেলে আনিছুর রহমানের জালে ইলিশ দুটি ধরা পড়ে। পরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার দুলাল মন্ডলের মাছের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে মাছ দুটি বিক্রি করেন ওই জেলে।
ইলিশ মাছ দুটির ক্রেতা স্থানীয় মাছ ব্যবসায়ী আলমগীর শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি ইলিশের ওজন প্রায় তিন কেজি।
পদ্মা নদীর এমন বড় আকারের ইলিশ মাছের দাম ও চাহিদা অনেক বেশি। তাই জেলের কাছ থেকে ৯ হাজার ১৮০ টাকায় ইলিশ দুটি আমি কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার ২০০ টাকায় ওই দুটি ইলিশ আমি বিক্রি করেছি। ’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































