দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার ৩০ সে.মি ওপরে –
- Update Time : ০৮:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হু হু করে বাড়ছে রাজবাড়ীতে পদ্মা নদীর পানি। জেলার ৩টি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্ন ফসলি জমির মাঠ। এছাড়া দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিচ্ছিন্ন তিনটি চর কুশাহাটা, বেতকা ও রাখালগাছির বিস্তৃর্ণ ফসলি জমি ও কিছু নিচু এলাকায় পানি উঠতে শুরু করেছে।
বুধবার সকাল ১০টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সুত্রে এ তথ্য জানাগেছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ ইউসুফ আলী খান জানান, গতকাল ৩০ জুন মঙ্গলবার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে এবং আজ সকাল পর্যন্ত ৩০ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদরের মহেদ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে এখনো পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। এখন প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































