নুরুজ্জামান সভাপতি, গেদু সম্পাদক, গোয়ালন্দ উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ১১:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / ৭২ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আজ মঙ্গলবার গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নুরুজ্জামান মিয়াকে পুনরায় সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদুকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরাদত আলী। গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেলাল প্রমুখ।
সম্মেলন শেষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরদত আলী গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নুরুজ্জামান মিয়া ও সাধারন সম্পাদক হিসেবে সোহরাব হোসেন গেদুর নাম ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































