নিবির্ঘ্নে দৌলতদিয়া ঘাট দিয়ে বাড়ী ফিরছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা –
- Update Time : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আনন্দ পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ী ফিরছেন সাধারন মানুষ। যার কারণে দৌলতদিয়া চাপ বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের, তবে নাই ভোগান্তি ও যানজট। এটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ফলপ্রসু পদক্ষেপের কারণে।
আজ বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া প্রান্তে ঘরমূখো যাত্রীদের বাড়তি চাপ দেখে গেলেও, দেখা যায় নাই কোন যাত্রী ভোগান্তি। সবাই তাদের কর্মস্থল থেকে পরিবার নিয়ে নিরাপদে দৌলতদিয়া পর্যন্ত এসেছেন বলে জানিয়েছেন। এছাড়া ভাড়া কিছুটা বেশি নিলেও অভিযোগ নাই যাত্রীদের।
ঈদে দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ ও যানজট মুক্ত রাখতে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরের ৩ দিন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে প্রশাসন। তবে পচনশীল ও জরুরী পন্যবাহি ট্রাক গুলো পরিবহনের সাথে পারাপার হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় রয়েছে র্যাব, পুলিশ, নৌ পুলিশ, সাদা পোশাকে পুলিশ, আনসার এবং ভ্রাম্যমান আদালতের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সুত্রে জানাগেছে, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে এবং যানবাহন পারাপারে ৬টি ফেরি ঘাট সচল রয়েছে। এছাড়া এ রুটে যাত্রী পারাপারে ৩৩ টি লঞ্চ চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































