নারায়নগঞ্জ সিটি নির্বাচনে রাজবাড়ীর পুত্রবধু আইভী রহমানের বিজয় কামনা –
- Update Time : ১০:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডাঃ সেলিনা হায়াৎ আইভী। ১৯৬৬ সালের ৬ জুন নারায়নগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা আলী আহম্মদ চুনকা নারায়নগঞ্জের সাবেক পৌর মেয়র। মায়ের নাম মমতাজ বেগম। তারা ৫ ভাই, বোন। তবে সবার বড় আইভী। ছেলে বেলা থেকেই তিনি ছিলেন অত্যান্ত মেধাবী।
দেশের পড়াশোনা শেষ করে ১৯৮৫ সালে স্কলারশিপ নিয়ে আইভী রাশিয়া যান এবং একজন দক্ষ চিকিৎসক হয়ে ১৯৯২ সালে দেশে ফিরে আসেন। তিনি ঢাকার মিডফোর্ড ও নারায়নগঞ্জ ২০০ শয্যার হাসপাতালে চিকিৎসক হিসেবে দীর্ঘ দিন মানুষের সেবা প্রদান করেন।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর আইভী রাজবাড়ী জেলা শহরের সরকারী আদর্শ মহিলা কলেজের পেছনের এলাকার কাজী আহসান হায়াতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আহসান হায়াৎ নিউনিল্যান্ড প্রবাসী একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাদের সংসারে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্ত নামে দুই জন পুত্র সন্তান রয়েছে।
আইভী তার বাবার রাজনৈতিক পরিচিতিকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গণ ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সরব হন এবং ১৯৯৩ সালে তিনি নারায়নগঞ্জ শহর আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিক নির্বাচিত হন। এরপর তিনি ২০০৩ সালে নারায়নগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও পরবর্তীতে তিনি নারায়নগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন। এবারও তিনি নৌকা প্রতীকের একজন মেয়র প্রার্থী। আর এ কারণেই রাজবাড়ী জেলার গণমানুষের চাওয়া আইভী পুনরায় নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































