নারায়নগঞ্জ থানার ওসি হলেন রাজবাড়ীর সদ্য বিদায়ী ওসি শাহাদাত হোসেন
- Update Time : ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ২১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে দায়িত্ব বুঝে নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। সে সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার আনিচুর রহমান মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে।
শাহাদাত হোসেন এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজবাড়ী সদর ও পাংশা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজবাড়ীতে থাকা অবস্থায় নিজের কর্মদক্ষতায় বহুবার জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান তিনি।
সদ্য বদলি হওয়া আনিচুর রহমান মোল্লা আড়াইহাজার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে সদর মডেল থানায় বদলি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































