নানা আয়োজনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে শিল্পকলার সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এর পর বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা মিলনায়তনের সম্মেলনে মিলিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভানেত্রী লাইলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড উপ-পরিষদের সম্পাদক রেখা সাহা। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিপ্রা রায়, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতিক উপ-পরিষদের সম্পাদক খোরশেদা ইমাম, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক উপ-পরিষদের দেবাহুতি চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুবি রহমান। স্বাগত বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণিমা দত্ত। শোক প্রস্তাব পাঠ করেন শম্পা প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, ফারজানা জাহান মিনি ও শাহিনা সুলতানা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ৩৫ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটির নাম ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি পদে ডাঃ পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ত্রিস্টিনা মারিও রেখা দাস এবং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা কানিজ ফাতেমা চৈতী কে। এছাড়া সহ-সভাপতি পদে শামসুন্নাহার চৌধুরী, সবিতা চন্দ, রোকেয়া রহমান, শাহিনা সুলতানা, শুক্লা সরকার, সাংগঠনিক সম্পাদক ফারজানা জাহান মিনি, অর্থ সম্পাদক শাশ্বতী চক্রবর্তী, লীগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ, প্রশিক্ষণ সম্পাদক নবিতা দাস, প্রচার ্র প্রচারনা সম্পাদক তানিয়া সুলতানা সিমি, সমাজ কল্যাণ সম্পাদক হুসনে নাহিদ প্রিয়া, শিক্ষা সাংস্কৃতি সম্পাদক কাণিজ ফাতেমা বেবি, পরিবেশ বিষয়ক সম্পাদক দোলন দাস, আন্তর্জাতিক সম্পাদক মোর্শেদা এবং সদস্য লাইলী নাহার, দেবাহুতি চক্রবর্তী, নাজমা সুলতানা, জেসমিন আক্তার, শম্পা প্রামাণিক, অমিতা চক্রবর্তী, তানজিলা আক্তার, মেহেদী হাসিনা, আঞ্জুমান আরা, শারমীন সুলতানা পরশ, লায়লা পারভীন খান, শার্মীন রেজা লোটাস, অর্চনা রায়, মৌসুমী সাথী, প্রিয়ন্তী দাস, খোর্শেদা আক্তার ও ঐশী দত্ত।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































