নরসিংদী সরকারী কলেজ অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ১০:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নরসিংদী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারী কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধনে অংশগ্রহন করে রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষকেরা। এসময় মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন, রাজবাড়ী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আহমেদ আলী, শিক্ষক পরিষেদের সম্পাদক মোঃ আকতার হোসেনসহ কলেজের সকল শিক্ষকেরা।
এ সময় নরসিংদী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোঃ আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষকেরা তীব্র নিন্দা জানান এবং সেই সাথে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী শনিবার নরসিংদী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলামের উপর হামলা করে সন্ত্রাসীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































