ব্রেকিং নিউজঃ
নবাগত ইউএনও রবিউল আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময় “রাজবাড়ী সদরের একজন হয়েই কাজ করতে চাই”
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল আলম বলেছেন, আমি যতদিন এখানে থাকবো ততদিন রাজবাড়ী সদরের একজন হয়েই কাজ করতে চাই। তিনি আরো বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন সেটি নির্মাণের জন্য রাজবাড়ী সদর থেকে যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমি এগিয়ে নেয়ার চেষ্টা করবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি বুধবার সকালে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকসহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































