নওয়াব আলী, পিয়াল, এ্যাডঃ মনিসহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা
- Update Time : ১১:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ৮২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন। ওই নিবাচনের গত রবিবার ছিলো মনোনয়পত্র জমা দেবার শেষ দিন। ওই দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানহ ২০ জন তাদের মনোয়নপত্র দাখিল করেন, আর আজ ম্ঙলবার ছিলো বাছাইয়ের শেষ দিন। এ দিন মনোনয়পত্র দাখিল করা সকল প্রার্থীরই মনোনয়পত্র বৈধ বলে ঘোষনা করা হয়।
বৈধ ঘোষনা করা চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন হলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বিএনপি নেতা এ্যাডঃ নেকবার হোসেন মনি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল। ১০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলো, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, গণেশ মিত্র, নাহিদুল আলম রাজু, মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লী, মোঃ ইয়াছির আরাফাত রামিম, মোঃ মোহন মোল্লা, মোঃ রায়হান চৌধুরী, মোঃ রাশেদুল হক, মোঃ শাহীন মোল্লা ও হরিপদ সরকার রানা এবং ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলো, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কহিনুর বেগম, চম্পা খাতুন, মর্জিনা বেগম, লুৎফুন নাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার ও হামিদা বেগম।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































