দৌলতদিয়ায় রহমান ও দেবগ্রামে হাফিজুল চেয়ারম্যান নির্বাচিত –
- Update Time : ০৬:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৭ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রহমান মন্ডল ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাফিজুল ইসলাম চেয়ারম্যা নির্বাচিত হয়েছেন। গত সোমবার ভোট গ্রহন শেষে রাত ১০টার দিকে বেসরকারী ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী দৌলতদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুর রহমান মন্ডল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ২৩৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৯ হাজার ৫০৩ জন। বিভিন্ন কারণে ৩৮৮টি ভোট নষ্ট বলে বিবেচনা করা হয়।
অপরদিকে দেবগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আতর আলী সরদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট এবং অপর প্রার্থী আ. মান্নান মোল্লা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০৪ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১১ হাজার ১০০জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮ হাজার ৪১৯জন। বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩৮টি ভোট।
গত ২৫ জুলাই এ ভোট গ্রহণের কথা থাকলেও বন্যার কারণে সে সময় স্থগিত হওয়া নানা জল্পনা-কল্পনা শেষে সোমবার ভোট গ্রহন করা হয়। এতেকরে ভোটারদের আগ্রহ ছিল চোখে পাড়ার মত।
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেবগ্রাম ইউনিয়নের নির্বাচনকে ঘিরে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের মধ্যে স্পষ্ট বিভক্তির সৃষ্টি হয়েছে। রাজনীতিতে নেতৃত্ব ও কর্তৃত্ব স্থাপনের অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ফলাফলের উপর বলে মনে করেন অনেকেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































