দৌলতদিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডঃ দোকান,হোটেল,অফিস ও বসতঘর ভস্মিভূত –
- Update Time : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ৫৬ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষিনবঙ্গের প্রবেশপথ দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোন প্রানহানি না ঘটলেও অন্তত ৮/১০ টি দোকানপাট, হোটেল,অফিস ও বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।প্রাথমিকভাবে আগুনের কারন জানা যায় নি।
সরেজমিন জানা গেছে ,দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ২ টার দিকে নৈমদ্দিন পালের ব্যাবসা প্রতিষ্ঠান হতে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকান,খাবার হোটেল,অফিস ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্হানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছু পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের আরো ২ টি ইউনিট সেখানে পৌঁছে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত নৈমদ্দিন পাল বলেন,এখানে তার ব্যাটারি চার্জ দেয়ার ও লন্ড্রীর দোকান ছিল। দোকানে অন্তত ৪ লক্ষ টাকার অনেকগুলো ব্যাটারি ছিল।যার সবকিছু পুড়ে গেছে। তার দোকান হতে আগুনের সূত্রপাত হলেও তিনি আগুনের কারন বুঝতে পারছেন না বলে জানান।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন,আমরা দ্রুততম সময়ের মধ্যে এসে স্হানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। আমরা আগুনের প্রকৃত কারন জানার চেষ্টা করছি।আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সম্পদের ক্ষতি হলেও ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































