দৌলতদিয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর ৩ মাস করে কারাদন্ড –
- Update Time : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকার মোল্লা বোর্ডিং-এ অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবীকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো, ফরিদপুর জেলার কামারখালী ইউনিয়নের দাওয়ালপাড়া গ্রামের সোহেল শেখ (৩০), ফরিদপুরের সালথা উপজেলা সালথা গ্রামের ওমেদ সরদারের ছেলে মো: হোসেন (৩০), মানিকগঞ্জের লোখান্ডা গ্রামের আব্দুল আজিজের ছেলে শুকুর আলী (৪০), রাজবাড়ীর ধুনচি বিনোদপুর গ্রামের বাবর আলী (৩৮) এবং একই এলাকার সিরাজুল ইসলাম বাবুর ছেলে শিশির মোল্লা (২৮)।
অভিযান পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। সে সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শের আলম, পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান, এএসআই তানভীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































