দৌলতদিয়ায় বাড়ছে গরু বাহি ট্রাকের চাপ –
- Update Time : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
- / ৬৬ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। ২১ জেলার ঈদে ঘরমুখো মানুষ ও হাজারো যানবাহন পারাপারে এ রুটে ঈদের ৩/৪ দিন আগে থেকে ২০টি ফেরি ও ৩৪টি লঞ্চ চলাচল করানোর ঘোষনা দেয়া হয়েছে। সেই সাথে ঘাট এলাকার নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। যানজট নিরশনে এখন থেকে আর এসি বাস গুলো পাবে না ভিআইপি ব্যবস্থা। তবে দৌলতদিয়া প্রান্তে গরু বাহি ট্রাকের চাপ লক্ষ করা যাচ্ছে। আজ সোমবার বিকাল পর্যন্ত গরু বাহি ট্রাক, যাত্রীবাহি বাসসহ অন্যান্য যানবাহনের লাইন প্রায় ৩ কিলো মিটার ছাড়িয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিস সূত্রে জানাগেছে, গতকাল এ নৌরুটে ১৭টি চলাচল করেছে। তবে নদীতে ¯্রােত থাকায় ধির গতিতে চলাচল করছে ফেরি। যে কারণে ঘাট এলাকায় আটকে যাচ্ছে যানবাহন। তবে ঈদ এলেই এ ঘাটে যানবাহন ও ঘরে ফেরা মানুষের সংখ্যা বেড়ে যায় কয়েক গুন। এই চাপ সামলাতে পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া ঘাট দিয়ে সাধারণ মানুষের নির্বিঘœ যাতায়াত ও যানজট নিরসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য ঘাট এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে ঘাট এলাকার সড়কে ঈদের আগেই বৈদ্যুতিক লাইট স্থাপন এবং লঞ্চ ও ফেরি ঘাটের রাস্তা সংস্কারসহ সিসি ক্যামেরার আওতায় আনা হবে দৌলতদিয়া ঘাট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































