দৌলতদিয়ায় ফেরির ৬ টিকেট বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- Update Time : ০৬:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ৭৯ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়ায় চলমান ৪টি ফেরি ঘাটে ফেরি পারাপার হতে সাধারন যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ইজারাদার কতৃপক্ষের টিকেট বিক্রেতারা ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা টিকেট বিক্রির অভিযোগে সত্যতা পেয়ে ৬জন কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানার সদস্যরা। গত শুক্রবার দুপুরে ৫ নং ফেরি ঘাট সহ সব গুলো ফেরি ঘাটে রাজবাড়ী প্রলিশ সুপারের নির্দেশনায় পুলিশ সদস্যরা সিভিল পোশাকে টিকেট বিক্রেতাকে বেশি মূল্যে টিকেট বিক্রি অপরাধে ৬ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিদিন অটিকেট মূল্যে অতিরিক্তবেশি টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুবহানা এন্টার প্রাইজ।এ ফেরি ঘাট গুলোতে সবসময় টিকিট মূল্যের বেশি দামে টিকেট বিক্রি অভিযোগ করে আসছিলো পারাপার হওয়া যাত্রীরা।তবে আটকের পরও বেশি অর্থ নেওয়া অভিযোগ করেন যাত্রীরা।
বার বার কতৃপক্ষকে হুশিয়ারী করা হলেও কোন ধরনের কর্ণপাত করেনা ইজারাদার কতৃপক্ষ।ফেরি ঘাটের যাত্রী পারাপারে বিআইডব্লিউটিসি কতৃপক্ষের কাছ থেকে সুবহানা এন্টারপ্রাইজ ২৫ টাকা মূল্যে টিেিকট বিক্রির ইজারা পায় ।প্রতিটি টিকেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে হাজার হাজার যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক প্রতিদিন মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন এই সুবহানা এন্টারপ্রাইজ ইজারাদার কতৃপক্ষ।বিষয়টি পুলিশ সুপার সহ ফেরি ঘাটের দ্বায়িত্বে থাকা কতৃপক্ষ জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদস্যদের ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।এর পর দুপুরে অভিযান চালিয়ে টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার কারনে এ ৬ জনকে আটক করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান বলেন, যাত্রীদের কাছ থেকে যদি অতিরিক্ত টিকেট মূল্য নেওয়ার প্রমান পাাওয়া যায় তাহলের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানান।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, ওই দিন বিকালে সুবহানা এন্টারপ্রাইজ কতৃপক্ষের ৬ টিকেট বিক্রেতাকে আটকের পর ২ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম।
এ ব্যাপারে বিআইডব্লিউটসির’ডিজিএম খালিদ নেওয়াজকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকেট মূল্যের বেশি টাকা নেওয়ার ব্যাপোওে কোন ধরনের ব্যবস্থা গ্রহনের কথা জানতে চাইলে তিনি দ্রুত পাটুরিয়া ও দৌলতদিয়ায় ইজারাদার কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































