দৌলতদিয়ায় ফেরিতে যানবাহন পারাপারে চেষ্টাকালে ১৬ দালাল আটক, ১৩ জনের জরিমানা –
- Update Time : ১১:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ফেরিতে গাড়ি পারাপারে দালাল চক্রের ১৬ জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতদের বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে। আদালত ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে এবং ৩ জনকে খালাস দিয়েছে।
আটককৃতরা হলো, রফিক (২৫), শহিদুল মন্ডল (২৭), হিরু মন্ডল (২১), জাহাঙ্গীর মোল্লা (৩০), হালিম খান (২৭), জহিরুল মন্ডল (৩০), আবজাল বিশ্বাস (৩০), মোশারফ হোসেন (৩৪), মাসুদ মিয়া (২৮), কুতুব উদ্দিন (২৭), আসুদুল মোল্লা (২৩), রবিউল মন্ডল (২৮), শাহিন মন্ডল (২৮), আমিনুল মন্ডল (২০), মিন্টু সুলতান (৩০), জসিম উদ্দিন (২৮)।
পুলিশ সূত্র জানায়, দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে চাঁদাবাজি ও দালাল মুক্ত করতে ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরিতে যানবাহন পারাপারে দালালীর চেষ্টাকালে ১৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে। আদালত ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে এবং ৩ জনকে খালাস দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































