দৌলতদিয়ায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ –
- Update Time : ০৯:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ রোববার বিকেলে ২শ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থাটির দৌলতদিয়া ঘাট জেলা প্রশাসনের হেল্পডেস্ক সংলগ্ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাক্তিগত উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে কম্বল তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিকদার আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, আবুল হোসেন মোল্লা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ প্রমূখ।
এ সময় অতিথিদের উদ্দেশ্যে গান গেয়ে শুনান অন্ধ বাউল আশরাফুল ইসলাম। উচ্ছসিত প্রতিবন্ধীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের মনোনয়নের জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































