দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন –
- Update Time : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ছে অন্তত ৪ শতাধিক বিভিন্ন যানবাহন। এতে রয়েছে প্রায় ৩ শতাধিক পন্যবাহি ট্রাক, কার্ভাট ভ্যান ও শতাধিক যাত্রীবাহি বাস। বুধবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া প্রান্তে মহাসড়কে এ পরিস্থিতি ছিল।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগায় যানবাহন গুলোকে সিরিয়ালে থাকতে হচ্ছে। ট্রাক চালকরা জানান, তারা দীর্ঘ সময় ধরে দৌলতদিয়া প্রান্তে এসে সড়কে আটকে পড়েছেন। তীব্র গরমে অতিষ্ট হয়ে যাচ্ছেন এবং মালামাল নিয়ে পড়েছেন বিপাকে। নদীতে কি সমস্যা নাকি কর্তৃপক্ষের সমস্যা তা জানেন না, কিন্তু ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকছেন নদী পারের অপেক্ষায়। সময় মত মালামাল পরিবহন করতে না পেরে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ রুহুল আমিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদী পারাপারে ফেরির সময় বেশি লাগায় কিছু ট্রাকের সিরিয়াল রয়েছে। তবে ফেরি গুলো ঠিকমত চললে ও আর প্রাকৃতিক কোন সমস্যা না হলে দ্রুত এ সিরিয়াল কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































