দৌলতদিয়ায় দুই ছিনতাইকারীর কারাদন্ড –
- Update Time : ০৭:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ৬৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাস করে কারাদ- দেওয়া হয়েছে।
এসময় ছিনতাই হওয়া মোবাইল ক্রয়ের দায়ে রাজীব শেখ (১৮) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত ছিনতাইকারীরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু চেয়ারম্যানের পাড়ার শুকুর মোল্লার ছেলে সুজ্জল মোল্লা (১৮) ও দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের চানমিয়া শেখের ছেলে জামিল শেখ (২২)।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ শহর আলী জানান, মঙ্গলবার সকালে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা যানবাহনের ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে সুজ্জল ও জামিল নামে দুই ছিনতাইকারীকে আটক করেন। এ সময় তাদের স্বীকারোক্ত অনুযায়ী ছিনতাকৃত দামী একটি মোবাইল ফোন সেলুন কর্মচারী রাজীবের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করা হলে দুই ছিনতাইকারীকে ২ মাসের করাদন্ড ও অপরজনকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































