দৌলতদিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু
- Update Time : ১০:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে দ্রুতগতির ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মকর্তা বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউয়িনের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শহিদুল ইসলাম ঈদের ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল (নং ফরিদপুর হ-১২৩২৮৬) চালিয়ে বাগেরহাট জেলার রামপালের নিজ গ্রামে ঈদ করতে যাচ্ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে এলে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক (নং ঢাকা মেট্টো ট-২২-৫৬৭৯) তাকে চাপা দেয়। এতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































