দৌলতদিয়ায় চাকু দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার-
- Update Time : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় চাকু দিয়ে কুপিয়ে সুজাদ (২৫) নামক এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় ঘটনা স্থান থেকে ইমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
নিহত সুজাদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া আলী নুর হোসেনের ছেলে। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে যাওয়ার পথে বাইপাশ রুটে এক দল সন্ত্রাসী সুজাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালি কুপাতে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ফরিদপুর ৫শত বেড হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুর ৫শত বেড হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরত ডাঃ তাপস চন্দ্র মন্ডল জানান, নিহত সুজাদের পেটে, হাতে ও পিঠে ৪টি ধারালো অস্ত্রের কুপানোর চিহ্ন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































