দৌলতদিয়ায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবসহ গ্রেফতার –
- Update Time : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পাতবার সন্ধ্যায় একাধিক মাদক মামলার আসামী রাজু শেখ (২৮) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৮। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টারের পাড়ার মোশারফ শেখের ছেলে।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজুকে ৩৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































