দৌলতদিয়ার ১৬শত যৌনকর্মীর হতে কোরবানির মাংস তুলে দিলেন রাজবাড়ীর এসপি –
- Update Time : ০২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস উপহার পেলেন রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত দেশে বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর এক হাজার ছয় শত যৌনকর্মী। ঢাকার উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় জনপ্রতি এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।
গত শনিবার বিকেলে দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেটের সামনে সামাজিক দূরত্ব মেনে কোরবানির ওই মাংস বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, স্থানীয় দৌলতদিয়া ইউপি মেম্বার আব্দুল জলিল ফকির, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্যর সভাপতি ঝুমুর আক্তার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, করোনাকালিন সময়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাদের ব্যক্তিগত উদ্যোগে দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের কল্যানার্থে নানা মুখি কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































