দৌলতদিয়ার সাড়ে ৫ শতাধিক যৌনকর্মীর পাশে দাঁড়ালো জেসিআই ঢাকা ইয়াং –
- Update Time : ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লীতে যৌন কর্মীদের মাঝে খাদ্যদ্রব্য এবং স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং-এর “মানুষ মানুষের জন্য ২” প্রকল্পের আওতায় এই কর্মসূচী পালন করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেসিআই ঢাকা ইয়াং- এর লোকাল ইভিপি সানজিদা শারমিন, লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ, বোর্ড ও সাধারণ সদস্যবৃন্দসহ তরুণ সংগঠক সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুনসহ অন্যান্যরা। পরে সাড়ে পাঁচ শতাধিক যৌনকর্মীদের মাঝে প্যাকেট খাদ্য সামগ্রী, স্যানিটারী ন্যাপকিন, ভিটামিন ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআই- এর ১৮টি লোকাল চ্যাপ্টারে এক হাজারের বেশি সদস্য কাজ করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































