দৌলতদিয়ার পদ্মায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি –
- Update Time : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
- / ৬৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়ার অদুরের পদ্মা নদীতে ১৬০ টন ওজনের সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানাগেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ধল্লাপাড়ার এলাকার পদ্মা নদীতে আল্লাহরদান নামের ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪ জন শ্রমিক স্থানীয়দের সহযোগীতায় তীরে উঠে আসেন।
জানাগেছে, নারায়নগঞ্জ থেকে আল্লাহরদান নামের একটি ট্রলার ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। হঠাৎ দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহযোগীতায় পাড়ে উঠে আসে। পড়ে দুুপুরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে যান।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ মাহফুজুর রহমান জানান, ট্রলার ডুবি সকালে হলেও তারা অনেক দেরিতে খবর পেয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে এসেছেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েছেন। তবে ট্রলার ডুবির ঘটনায় কোন হতাহত হয়নি। ট্রলারে থাকা সবাই নিরাপদে পাড়ে উঠে এসেছেন। ট্রলারটি সিমেন্ট নিয়ে নারায়নগঞ্জ থেকে রাজবাড়ীতে আসছিলো বলে জেনেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































