দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীদের চাপ –
- Update Time : ০৫:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ফেরি ঘাটে লকডাউন উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় না রেখে আজও ঢাকা মুখি শতশত যাত্রী পারাপার হচ্ছে। রবিবার সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে। দোকান পাট,শপিংমল খুলে দেওয়ার কারনে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে বলছে ঘাট কতৃপক্ষ।
সর্বাত্মক লকডাউনের কারণে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য এই নৌরুট সীমিত আকারে চলাচল করছে। এই সুযোগে ফেরিতে শতশত যাত্রী পারাপার হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক খোরশেদ আলম জানান,করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এই রুটে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে মোট ছোট-বড় মিলে ১৬ টি ফেরি রয়েছে। এর মধ্যে ৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































