দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মস্থল মুখি মানুষের চাপ কমে আসছে, ফেরি চলাচল স্বাভাবিক –
- Update Time : ১১:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদে ছুটি শেষ। কর্মমুখি হয়েছে সাধারণ মানুষ। তবে গত কয়েক দিনের চেয়ে কর্মমুখি মানুষের চাপ কমে আসছে দৌলতদিয়া ফেরি ঘাটে। সহজে নদী পারাপার হচ্ছে ফেরি ঘাটে আসা কর্মমুখি মানুষ। কিন্ত মহাসড়কে রয়েছে মহাদুর্ভোগ। গনপরিবহন না থাকায় ছোট ছোট যানবাহনের উপর ভরসা করতে হচ্ছে যাত্রীদের।
শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কর্মমুখি মানুষের চাপ কমে আসছে। এতে ফেরিতে সহজে নদী পারাপার হচ্ছে ঘাটে আসা যাত্রীরা। তবে, মহাসড়কে গনপরিবহন না থাকায় মহাবিপদে পরতে হচ্ছে কর্মমুখি মানুষের। ছোট ছোট যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থানে ফিরতে হচ্ছে। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি কোন যাত্রীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ শেখ জানান, ঢাকা মুখি যাত্রী কমে আসছে। যে কারণে সহজে নদী পারাপার হচ্ছে ঘাটে আসা যাত্রীরা। এই নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































