দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কমেছে যানবাহন চালক ও যাত্রী দুর্ভোগ
- Update Time : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৮৮ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা সেতু চালুর কারনে ঈদের ছুটিতেও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেই কোন যানবাহনের যানজট।নেই দীর্ঘ দিনের যাত্রী ও চালকদের দুর্ভোগ। ২১ জেলার বেশির ভাগ জেলা গুলোর যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকা সহ বিভিন্ন জেলাতে যাওয়ার কারনে দৌলতদিয়ায় দুর্ভোগ কমেছে।বর্তমানে ৯টি জেলার যানবাহন ও যাত্রীরা দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুট হয়ে ঢাকা ও অন্যান্য জেলাতে যাওয়ার কারনে ঈদের আগে ও পরে কোন দুর্ভোগ পোহাতে হয়নি।
বৃহস্পতিবার সকাল থেকে ফেরি ও লঞ্চে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে।গত কালের চাইতে আজ যাত্রী ও যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে যেসব যাত্রীরা লোকাল ও ছোট ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে পৌছাতে চেষ্টা করছেন তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হচ্ছে বলে জানান তারা।এ নৌরুটে যাত্রী ও যানবাহন অর্ধেকে নেমে আসলেও ফেরির সংখ্যা বেশি থাকায় ভোগান্তি আরো কমেছে।তবে যানবাহন পারাপারের ফেরি ভাড়া শতকরা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। ১০ টাকা বাড়ানো হয়েছে যাত্রী ভাড়াও।২৫ টাকার ভাড়া এখন ৩৫ টাকা নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র ডিজিএম খালেদ নেওয়াজ জানান, আজ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।যানবাহন ও যাত্রী চাপ কমলে ফেরির সংখ্যা কমানো হয়।তবে বর্তমানে ঈদের ছুটি শেষে যানবাহন ও যাত্রীদের চাপ থাকায় ফেরির সংখ্যা বাড়িয়ে চালানো হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































