দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাক্তিগত যানবাহন ও ঢাকামুখী যাত্রীদের চাপ-
- Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাক্তিগত যানবাহন ও ঢাকামুখী যাাত্রীদের প্রচন্ড চাপ দেখা গেছে।
রাস্তায় ছোট ব্যাক্তিগত যানবাহনের সাড়ি এবং যাত্রীদের বাড়তি চাপে তাদের মধ্যে ছিলনা স্বাস্থ্য বিধিমালার কোন লক্ষণ। লকডাউনের কারনে গত এক মাস ধরে দিনে যেখানে ৪ থেকে ৫টি ফেরি দিয়ে পন্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স ও ব্যাক্তিগত যান পার করা হলেও বর্তমানে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ছোট ও বড় ১৫টি ফেরি চলাচল করিয়েছে কর্তৃপক্ষ।
তবে গণপরিবহণ বন্ধ থাকায় দুর দুরান্ত থেকে যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। ছোট ছোট যানবাহনে গন্তব্যে যেতে মোটা অংকের ভাড়া গুনতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ফেরীর পরিমান বৃদ্ধি করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































