‘দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ করতে হবে’- রাজবাড়ীর এসপি –
- Update Time : ১০:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৫৬ Time View
আজু শিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টরে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ শোনা যায়। যা এই এলাকার জন্য প্রচন্ড রকমের ভাবমূর্তি নষ্ট করে। আসন্ন কোরবানীর ঈদে এই ঘাট দিয়ে পারাপার হওয়া পশুবাহি যানবাহন থেকে এ ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। কোন ভাবেই এ ধরনের অপতৎপরতা মেনে নেয়া হবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকার বিগত বছর গুলোতে এ এলাকার জন্য অনেক কাজ করেছে। তাই সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের কর্মকান্ড প্রতিরোধে সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় পুলিশ কঠোর হলে পরিস্থিতি সুখকর হবে না।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেষ্টহাউজ চত্ত্বরে আয়োজিত পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, গত ঈদে পুলিশের পাশাপাশি স্থানীয় সকল পর্যায়ের সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় মানুষ নির্বিঘেœ গন্তব্যে পৌছাতে পেরেছিল। যা ব্যাপক ভাবে প্রশংশিত হয়। ঈদুল আযহাতেও এ সুনাম ধরে রাখতে হবে। এ কাজে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। কিন্তু নৌরুটে পর্যাপ্ত ফেরি রাখতে হবে। এরজন্য আমি ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলব। তিনি বলেন, ঘাটে ঈদের সময় মানুষের বাড়তি চাপ সামাল দিতে মানবিক কারণে যাত্রীবাহি মাহেন্দ্রকে নিয়ন্ত্রিত ভাবে ঘাট এলাকায় প্রবেশের অনুমতি দেয়া হয়। কিন্তু সামনের ঈদে অবশ্যই তাদেরকে স্থানীয় পৌর বা ইউপি কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপ্রাপ্ত বয়ষ্ক চালককে কোন ভাবেই গাড়ি চালাতে দেয়া হবে না।
পুলিশ সুপার আরো বলেন, মহাসড়কে চলাচলকারী অনেক যানবাহন চালক ঠিক ভাবে ট্রাফিক আইন জানেন না। জানলেও তা যথাযথ ভাবে মানেন না। যে কারণে দূর্ঘটনা ঘটে থাকে। এ জন্য ট্রাফিক আইন জানা ও মানা জরুরী। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আজকে র্যালী, আলোচনা ও লিফলেট বিতরনের কর্মসূচী নিয়েছি।
তিনি বলেন, আমি আপনাদের দুরের কেউ না। পাশের জেলাতেই আমার জন্ম। যতদিন রাজবাড়ীতে আছি আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। অন্যায়-অপরাধ প্রতিরোধে সব সময় আপনাদের পাশে চাই।
আলোচনা সভার আগে এসপি আসমা সিদ্দিকা মিলি’র নেতৃত্বে দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাফিক আইন সচেতনতায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান আসাদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক সফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, মৃদুল রঞ্জন দাস, রাজবাড়ী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ মোল্লা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































