দৌলতদিয়া ঘাটে দুর্ভোগ ছাড়া ঘরমুখি দক্ষিণ পশ্চিঞ্চলের ২১ জেলার মানুষ –
- Update Time : ০১:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ৭০ Time View

শামিম রেজা, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখি মানুষের চাপ বাড়তে শুরু করেছে। সকাল থেকেই লঞ্চ ঘাট,ফেরিঘাটে দেখা যায় ঘরমুখি মানুষের চাপ। ফেরি ঘাটে এসে কোন প্রকার ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌছাতে পারছে ঘরমুখি মানুষেরা।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে,দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি চলাচল করছে। পর্যপ্ত সংখ্যক ফেরি থাকার কারনে কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিনদিন ও ঈদের পরের তিনদিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে । তবে পচনশীল ও জরুরী পণ্যবাহী ট্রাকগুলো পরিবহনের সঙ্গে পারাপার হচ্ছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































