দৌলতদিয়া ঘাটে এখনো ট্রাক জট –
- Update Time : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থার প্রভাবে বিভিন্ন গাড়ির চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রবল স্রোতের মুখে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে যানজট লেগেই থাকছে।
গত কয়েক দিনের মতো রবিবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে রাজধানীমুখী মালামালবোঝাই কয়েক শ ট্রাক। এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ‘অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে ছোট-বড় ১৭টি ফেরি সার্বক্ষণিক সচল রয়েছে। তবে, মানুষের দুর্ভোগ কমাতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরিপার করায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে আটকা পড়ে থাকছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































