দৌলতদিয়ার ফেরিঘাটে বাসডুবি: ২৩ মরদেহ উদ্ধার, দুই তদন্ত কমিটি গঠন
- Update Time : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ২৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট-এ যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মোট ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেলায়েত হোসেন।
জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ১১ জন, পুরুষ ৪ জন এবং শিশু ৮ জন রয়েছে। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহ গোয়ালন্দ উপজেলা থেকে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
এদিকে, গত বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিনি বলেন, মৃতদের ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা কওে প্রদান করা হবে। সেই সাথে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের কন্ট্রলরুম থেকে আপডেট তথ্য পাওয়া যাবে।
উদ্ধার হওয়া ২৩ জন মৃতদেহের পরিচয় ঃ (১)রেহেনা আক্তার ৬১ স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী। (২) মর্জিনা খাতুন ৫৬ স্বামী- মো: আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া। (৩) রাজীব বিশ্বাস ২৮ পিতা- হিমাংশু বিশ্বাস, গ্রাম+ডাকঘর – খাগড়বাড়ীয়া, থানা- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।(৪) জহুরা অন্তি ২৭ পিতা- মৃত ডা: আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা। (৫) কাজী সাইফ ৩০ পিতা- কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা। (৬) মর্জিনা আক্তার ৩২
স্বামী- রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী। (৭) ইস্রাফিল ৩ পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, ইউপি- সমাজপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া। (৮) সাফিয়া আক্তার রিন্থি ১২ পিতা-রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী। (৯) ফাইজ শাহানূর ১১ পিতা- বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, ইউপি- বোয়ালিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী। (১০) তাজবিদ ৭ পিতা- কেবিএম মুসাব্বির, ৫ং ওয়ার্ড, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী। (১১) আরমান খান ৩১, পিতা- আরব খান, পশ্চিম খালখোলা, উপজেলা- বালিয়াকান্দি, রাজবাড়ী। (গাড়ির চালক) (১২) নাজমিরা@ জেসমিন ৩০ স্বামী- আব্দুল আজিজ, গ্রাম- বেলগাছি, ইউপি- মদেন্দ্রপুর, উপজেলা-কালুখালী, রাজবাড়ী। (১৩) লিমা আক্তার ২৬ পিতা- সোবাহান মন্ডল, গ্রাম-রামচন্দ্রপুর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী। (১৪) জোস্ন্যা ৩৫ স্বামী- মান্নান মন্ডল, গ্রাম- বড় চর বেনি নগর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী। (১৫) মুক্তা খানম ৩৮ স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, ইউপি- আমতলী, উপজেলা-কোটালীপাড়া, গোপালগঞ্জ। (১৬) নাছিমা ৪০ স্বামী- মৃত নূর ইসলাম,গ্রাম-মথুয়ারাই, ইউপি-পলাশবাড়ী, উপজেলা-পার্বতীপুর , দিনাজপুর । (১৭) আয়েশা আক্তার সুমা ৩০ স্বামী- মো: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, উপজেলা-আশুলিয়া, ঢাকা জেলা। (১৮) সোহা আক্তার ১১ পিতা- সোহেল মোল্লা, গ্রাম-রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী। (১৯) আয়েশা সিদ্দিকা ১৩ পিতা- গিয়াসউদ্দিন রিপন, গ্রাম+ইউপি-সমসপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া। (২০) আরমান৭ মাস পিতা- নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, ইউপি-কাচেরকোল, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ।(২১) আব্দুর রহমান ৬ পিতা-আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, ইউপি-রতনদিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী। (২২)সাবিত হাসান ৮ পিতা- শরিফুল ইসলাম,
গ্রাম- আগমারাই, ইউপি-দাদশি, রাজবাড়ী সদর, রাজবাড়ী। (২৩) আহনাফ তাহমিদ খান ২৫
পিতা-ইসমাইল হোসেন খান, গ্রাম-ভবানীপুর, ৮নং ওয়ার্ড, রাজবাড়ী সদর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































