দৌলতদিয়ায় ৮-১০ ঘন্টায়ও ফেরির নাগাল পাচ্ছে না গরুর গাড়ি, তীব্র যানজটের সৃষ্টি –
- Update Time : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ৭০ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট দিয়ে ৮/১০ ঘন্টায়ও ফেরিতে উঠতে পারছে না কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। এতে সীমাহীন ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ফেরির সংখ্যা কম থাকা,নদীতে তীব্র স্রোত এবং যানবাহনের অতিরিক্ত চাপ বৃদ্ধি পাওয়ায় এ অচলবস্থার সৃষ্টি হয়েছে।
বেলা ৩ টা নাগাদ পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে ৮ শতাধিক যানবাহন। ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহনের সাধারণ যাত্রী, পশুবাহী ট্রাক চালক ,ব্যাপারী ও রাখালরা।
শনিবার (১৭ জুলাই) দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের পদ্মার মোড় পর্যন্ত ৫ দীর্ঘ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাক রয়েছে।এ অবস্হায় ব্যাক্তিগত প্রাইভেটকার গুলোকে সরাসরি ঘাটে ঢুকতে না দিয়ে গোয়ালন্দ বাজার-চর দৌলতদিয়া গ্রামীণ সড়ক দিয়ে ফেরিঘাটে যাওয়ার ব্যবস্থা করছে পুলিশ।
অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপচনশীল পন্যবাহী যানবাহন আটকে দিচ্ছে পুলিশ।সেখানেও ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মহাসড়কে আটকে থাকা গরু ব্যবসায়ী মো. আফজাল হোসেন বলেন, আমি ১০ টি গরুবোঝাই ট্রাক নিয়ে ৮ ঘন্টার মতো মহাসড়কে আটকে আছি। জানি না কখন ফেরিতে উঠতে পারব।আর কখন গরুগুলোকে নিয়ে ঢাকায় পৌছাবো।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,কতৃপক্ষের উচিত ছিল এ রুটে ফেরির সংখ্যা বাড়ানো।
এ সময় মোতালেব মন্ডল নামের এক খামারি বলেন, ট্রাকে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে প্রচন্ড রোদ-গরমে তার একটি বড় গরু ক্লান্ত হয়ে গাড়িতেই পড়ে যায়। দীর্ঘ সময় তার মাথায় ঠান্ডা পানি ঢেলে কিছুটা সুস্থ্য করা হয়।
ঝিনাইদহ থেকে আসা ছাগলের ব্যাপারী কাসেম শেখ বলেন, তিনি ৩০ টি খাসি নিয়ে ঢাকার গাবতলি হাটে যাচ্ছেন। শনিবার ভোর ৬ টার দিকে তিনি দৌলতদিয়া ঘাটে এসেছেন। বেলা ১২ টা পর্যন্ত ফেরির নাগাল পান নি।
দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া জে আর পরিবহনের বাস চালক ফয়সাল হোসেন বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে আমাদের ১১ ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। বার বার ঢাকা থেকে ফোন করছে দ্রুত সময়ে আসার জন্য। সেখানে সিডিউল ঠিক না রাখার জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। অনেক যাত্রী টিকেট কাটার পর গাড়ী সময় মত না পৌছানোর জন্য টিকেটের টাকা ফেরৎ চাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন,দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে একটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই রুটে ছোট- বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে। তিনি বলেন তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যে কারণে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































