দৌলতদিয়ায় মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ১১:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ৫৫ Time View
শামীম শেখ ,রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যুব সমাজকে মাদকের ভয়াবহতা হতে রক্ষা করার লক্ষে সচেতনতামূলক এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্হানীয় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে। খেলায় সুপ্রভাত একাদশ গোয়ালন্দ ৪-০ গোলে মুজিব স্মৃতি সংসদকে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি আব্দুস সালাম মৃধা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমান জেড রাহমান প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মোঃ মোস্তফা মুন্সী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































