দৌলতদিয়ায় বাস ডুবিসহ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬২ জনের মাঝে চেক প্রদান
- Update Time : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবি সহ বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনায় নিহত ৪০ জন সহ ক্ষতিগ্রস্থ ৬২ জনের মাঝে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ মে) দুপরে রাজবাড়ী পৌরসভা মিলনতায়নে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনি এই চেক বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রাজবাড়ী-১ আসনের এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দৌলতদিয়া ফেরিঘাটে যে বাস ডুবি ঘটনাটি ঘটেছে তার তদন্ত কমিটি হয়েছিল এবং তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনা সম্পূর্ণ ত্রুটিযুক্ত যান চালকের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে ঘটেছে।সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় আনতে সরকার কাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































