দৌলতদিয়ায় নৌকার পক্ষে ভোট চাইলেন প্রকৌশলী আসিফ ইকবাল
- Update Time : ১০:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যার অংশ হিসেবে রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে বাড়ছে ব্যাপক প্রচার-প্রচারনা। যার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় দৌলদদিয়া ঘাট শহীদ মিনার এলাকায় নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ওই পথ সভায় বক্তৃতা করেন, কাজী কেরামত আলীর জামাতা প্রকৌশলী আসিফ ইকবাল। তিনি বলেন, কাজী কেরামত আলী রাজবাড়ীর উন্নয়নের রুপকার। যে দিকে চোখ যাবে সে দিকেই কাজী কেরামত আলীর উন্নয়ন মূলক কর্মকান্ড চোখে পরবে।
তিনি আরো বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে কাজী কেরামত আলীর কোন বিকল্প নেই। তাই আপনারা কাজী কেরামত আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ওই পথ সভায় নৌকা প্রার্থী কাজী কেরামত আলী ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা, কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































