দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের বিশেষ ব্যবস্থায় গণটিকা প্রদান শুরু –
- Update Time : ০৮:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৭৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলাধীন দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীর দেড় সহস্রাধিক বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় করোনার ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ।
বুধবার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা যায়, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে প্রায় দেড় সহস্রাধিক যৌনকর্মীসহ নানা পেশার মানুষের বসবাস। অত্যন্ত ঘনঘিঞ্চি পরিবেশে করোনা ভাইরাস সংক্রমনের চরম ঝুকি রয়েছে এ পল্লিতে। কিন্তু এখানকার বাসিন্দারা অত্যন্ত অসচেতন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠি। তাই সারাদেশে গণটিকার কার্যক্রম শুরু হলেও দৌলতদিয়া এ পল্লী হতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি আমলে নিয়ে তাদের গণটিকার আওতায় আনতে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। যৌনপল্লির বাসিন্দাদের কোন টিকা কেন্দ্রে না গিয়ে পল্লির পাশেই ক্যাম্প করে তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে বুধবার থেকে।যৌনকর্মীরা তাদের ভোটার আইডি কার্ড নিয়ে এসে অনায়াসেই টিকা নিতে পারছেন।
এক্ষেত্রে সহযোগিতা করছে যৌনপল্লীতে কাজ করা কয়েকটি বেসরকারী উন্নয়ন সংস্থা।
নাম প্রকাশ না করে কয়েকজন যৌনকর্মী বলেন,বাইরের পরিবেশে গিয়ে সকলের সাথে মিলেমিশে টিকা নেয়া তাদের পক্ষে খুবই কঠিন ছিল।আমাদের কাছাকাছি পরিবেশে টিকার ব্যবস্থা করাতে এখন সবাই টিকা নিতে পারবে।এর জন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন জানান, অন্যান্য যে কোন জায়গার চেয়ে দৌলতদিয়া পূর্বপাড়ায় (যৌনপল্লি) করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি বেশি। কারন এখানে একদিকে অত্যন্ত ঘনবসতি, অপরদিকে সারা দেশ থেকে এখানে অসংখ্য মানুষ আসা-যাওয়া করে। কিন্তু এখানকার বাসিন্দারা অনেকটাই অসচেতন। তাই তারা নির্দিষ্ট নিয়ম মেনে টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহনে তেমন আগ্রহী নয়। এ জন্য পল্লীর পাশেই তাদের করোনা ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, টিকার রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পূর্ন করছে স্হানীয় কয়েকটি এনজিও সংস্থার কর্মীরা। এরপর আমাদের স্বাস্থ্যকর্মীরা দ্রুততার সাথে টিকা প্রদান করছেন।
তিনি আরো বলেন, পল্লির যে সকল বাসিন্দাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদেরকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































