দৌলতদিয়া যৌনপল্লী ও মোল্লা বোডিং থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৮০ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লি ও মোল্লা বোডিং থেকে মোট ৫৩৫ পিচ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১১ এপ্রিল) রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দুইটি মামলা হয়, যার মামলা নং ১৪ ও ১৫। মামলা দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।
গতকাল রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে থানার অফিসার ফোর্স দৌলতদিয়ার যৌনপল্লি ও মোল্লা বোডিংয়ে অভিযান চালায়।
এইসময় মোল্লা বোডিং থেকে ৪৯০ পিচ ইয়াবাসহ ৩ জন ও যৌনপল্লি থেকে ৪৫ পিচইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলেন মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার বাসিন্দা।
মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পয়লা গ্রামের আব্দুল্লাহ আল কাফি ওরফে দেলোয়ার জাহান ঝন্টু এর ছেলে মোঃ রাকিবুল হাসান ওরফে রবিন মল্লিক (২৯), বড় পয়লা গ্রামের মোঃ আরশেদ আলী এর ছেলে মোঃ জাকির হোসেন (২৮) , তেরশ্রী গ্রামের বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২) ও রাজবাড়ীর দৌলতদিয়ার মন্ডলপাড়ার মোঃ কাশেম সরদারের ছেলে
রমজান সরদার (২৫)।
উল্লেখ্য যে আসামী মোঃ রাকিবুল হাসানের বিরুদ্ধে ৮ টি এবং জাকির হোসেনের বিরুদ্ধে ২ টি ও
রমজান সরদার এর বিরুদ্ধে পূর্বে ২ টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































