দৌলতদিয়া ঘাটে ফেরি খানজাহান আলীতে আগুন –
- Update Time : ১১:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ৫৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে রো রো ফেরি খান জাহান আলীতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে
স্থানীয়রা জানান , বুধবার সকালে ৭ নং ঘাট থেকে ফেরিটি লোড নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এ সময় প্রচন্ড বাতাসের ধাক্কায় ফেরিটি সামনের দিকে আগাতে পারছিল না। এতে করে চালক ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দিলে হঠাৎ করে ইঞ্জিনের সাইলেন্সার পাইপ দিয়ে আগুন বের হতে থাকে ।এ সময় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে যাত্রী ও যানবাহনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ফেরি কতৃপক্ষ জানিয়েছে।
ফেরি খান জাহান আলীর মাষ্টার মোঃ ইলিয়াস হোসেন বলেন, সকালে ৭ নং ফেরি ঘাটের পন্টুনের আপ পকেট থেকে ফেরি লোড হয়ে ছেড়ে যাবার সময় ফেরি ইঞ্জিন চালু করার সাথে সাথে বিকট শব্দে সাইলেন্সার পাইপে জমে থাকা কার্বনে আগুন লেগে যায়। আমরা আমাদের নিজস্ব মটর পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে আগুনের তীব্রতা কমে আসে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।তবে আগুনে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয় নি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ফেরির ইঞ্জিনের সাইলেন্সার পাইবে জমে থাকা কার্বন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































