দূর্বৃত্তদের কান্ড : মসজিদের সামনের রাস্তায় ফেললো ৫ ড্রাম মানুষের মল –
- Update Time : ০৭:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের রাস্তায় মানুষের মল ঢেলে রেখে গেছে দূর্বৃত্তরা। এতে ওই মসজিদে আগত মুসুল্লীদের তীব্র গন্ধে দূর্ভোগ পোহাতে হয়েছে। পরবর্তীতে তা পরিস্কার করা হয়েছে।সেই সাথে তারা ধিক্কার জানান দূর্বৃত্তদের প্রতি।
ওই মসজিদের একাধিক মুসুল্লী জানান, গত বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে মসজিদের পাশের রাস্তায় একটি ড্রাম ট্রাক দাঁড়ায়। সে সময় অজ্ঞাত দূর্বৃত্তরা কোন কারণ ছাড়াই ৫ ড্রাম মানুষের মল ফেলে রেখে যায়। পর দিন সকালে শুক্রবার দুপুরে ওই মসজিদে জম্মার নামাজ আদায় করতে আসা মুসুল্লীরা মলের গন্ধ সইতে না পেরে দ্রুত নামাজ আদায় করে চলে যান। পর স্থানীয়রা ওই মল পরিস্কার করেন।
স্থানীয় বাসিন্দা ও কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম জানান, ওই রাস্তা দিয়ে তাকেও বাড়ীতে আসা যাওয়া করতে হয়। মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে মল ফেলে। তিনি হোতাদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































