দূর্নীতি ও অনিয়ম হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে – রাজবাড়ীতে পানি সম্পদ উপমন্ত্রী –
- Update Time : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সাড়ে চার কিলোমিটার ফেজ-২ প্রকল্পের কাজের পরিদর্শন করলেন পানি সম্পদ উপ মন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, দূর্নীতি, অনিয়ম ও অন্যায় থাকলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। এতে কোন গাফেলতি করা হবে না, দূর্নীতি বাজ যে পর্যায়েরই কর্মকর্তা হোক না কেন।
আজ মঙ্গলবার সকালে স্প্রিট বোট যোগে পাটুরিয়া ঘাট হয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ভাঙ্গন এলাকা থেকে সদর উপজেলার বরাট ও মিজানপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রায় তিন ঘন্টা নদী ভাঙ্গন ও প্রকল্প এলাকার ফেজ -২ প্রকল্পের ৩ শত ২৯ কোটি টাকা ব্যায়ে সাড়ে চার কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ঐতিহ্যবাহী বানিজ্যিক জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী জেলা। রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্প কাযক্রম পরিদর্শনের জন্য এসেছেন। এ কাজটি খুলনা শিপইয়ার্ড বাস্তবায়ন করবে। নদী ভাঙ্গন এলাকার মানুষের বেদনা তিনি জানেন, কারন তিনি নদী ভাঙঙ্গন ও চরাঞ্চলে মানুষ। প্রথম পর্যায়ে ফেজ-১ এর ২ দশমিক ৪ কিলোমিটার শহর রক্ষা বাধের তীর রক্ষা বাধ ৩৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ ২০১২ সালে বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু গত বছর ভাঙ্গনে এ প্রকল্পের প্রায় এক কিলো মিটার অংশ নদী গর্ভে বিলিন হয়েগেছে। তবে তিনি ইতমধ্যে কাজের জন্য পানিউন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন। ডিজাইনও প্রস্তুত করা হয়েছে। নতুন এ কাজটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তিনিকোন ধরনের আইনি জটিলতা যেন না সময় দীর্ঘ্য না হয় সেটা লক্ষ রেখে শহর রক্ষা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী কাজী কেরামত আলী, পানিউন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর আনিসুর রহমান মোল্লা, জেনারেল ম্যানেজার ডিজাইন এন্ড প্লানিং ক্যাপ্টিন শহিদুল্লাহ আল ফারুক এবং রাজবাড়ী পান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































