দু’টি অর্জনের বর্ণনা দিয়ে রাজবাড়ীর এসপি জানালেন কোন অপরাধীই ছাড় পাবে না –
- Update Time : ১০:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিখোঁজ হওয়ার ১৩ বছর পর রফিকুল ইসলাম রফিক নামে এক মানসিক প্রতিবন্ধীকে পরিবারের হাতে তুলে দেয়ারমত বিরল ঘটনা ঘটিয়েছে রাজবাড়ী থানা এবং চাঁদার দাবীতে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম আলেকের বাড়ীতে হামলা ও জখমের ঘটনার দায়েরকৃত মামলায় মূলহোতাসহ ৩জন চাঁদাবাজ গ্রেপ্তার করার বিষয় নিয়ে বুধবার দুপুরে প্রেসব্রিফিং করেছেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিং-এ এনএসআই-এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমান সাইদ, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, কালুখালী থানার ওসি নাজমুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সে সময় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, একজন মানসিক প্রতিবন্ধীকে দীর্ঘ ১৩ বছর পর তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়ার ঘটনায় ওই পরিবারটি খুশি হয়েছে। আর এই খুশির কাজটি করে জেলা পুলিশের সদস্যরাও পুলকিত হয়েছে। তিনি আরো বলেন, কোন অন্যায়কারীকেই ছাড় দেয়া হবে না। অপরাধী অপরাধীই। তারা যেখানেই আতœগোপন করুক না কেন। পুলিশের হাতে গ্রেপ্তার তাদের হতেই হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































