দু’গ্রুপের সংঘর্ষ, বালিয়াকান্দিতে কৃষককে কুপিয়ে হত্যা, আহত ৬ –
- Update Time : ০৯:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আব্দুর রব (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত হয়েছে ছয় জন। তারা হলো শরিফুল, মিরাজ ফকির, মোজাফফর মন্ডল ও মানিক ফকিরসহ অজ্ঞাত একজন। এদের সবার বাড়ি একই গ্রামে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডনহতের স্বজনেরা জানায়, জমিজমা নিয়ে তাদের চাচাতো ভাই সাদ্দাম, জিয়া, আওয়ালদের সাথে দীর্ঘ দিন ধওে বিরোধ চলছিল। তারই জের ধরে আজ সন্ধ্যায় ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রবকে কুপিয়ে জখম করে পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































