ব্রেকিং নিউজঃ
দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষ: নিহত রাজবধু কোম্পানীর কর্মচারী উত্তম-
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতয়ালী থানার গঙ্গাবর্তি এলাকায় দু’কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজবাড়ীর রাজবধু প্রিন্ট শাড়ি কোম্পানীর কর্মচারী উত্তম কুমার সরকার (৪৩) নিহত হয়েছে। নিহত উত্তম রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল হরিসভা এলাকার মৃত হরিপদ হলদারের ছেলে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার এসআই সাহিদুল জানান, আজ বুধবার বিকাল ৫টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী রাজবধু কোম্পানীর একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় উত্তম ও তার আরেক সহকর্মী কাকন সাহা। গুরুতর অবস্থায় উত্তমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ওই দু’টি কাভার্ড ভ্যানই আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































