দিল্লিতে কাজী ইরাদত আলীর উন্নত চিকিৎসা শুরু, শারীরিক অবস্থার আরো উন্নতি –
- Update Time : ১২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেজো ভাই কাজী ইরাদত আলীকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই ওই হাসপাতালের চিকিৎসকদের সেবায় কাজী ইরাদত আলীর শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে।
কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী টিটো জানিয়েছেন, তাদের বড় ভাই সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও একদল চিকিৎসকের প্রচেষ্টায় পারিবারিক সিদ্ধান্তের আলোকে দ্রুত সময়ের মধ্যে দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে ভর্তি ব্যবস্থা করা হয়। সে অনুযায়ী গত সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকালে ভারত থেকে একটি এয়ার এ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌছায়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে কাজী ইরাদত আলীকে নিয়ে এয়ার এ্যাম্বুলেন্সটি দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়। পথে জেট বিমানটির ফুয়েল নিতে বেনারস বিমান বন্দরে যাত্রা বিরতি করা হয়। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে পৌছান। তার সাথে রয়েছেন, কাজী ইরাদত আলীর ভাগিনা ডাঃ আশিক ও কাজী ইরাদত আলীর জামাতা রানা।
তিনি আরো বলেন, কাজী ইরাদত আলী দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে পৌছানোর পর পরই সেখানকার চিকিৎসকরা তাকে সেবা প্রদান শুরু করেন। আল্লাহতালার রহমতে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি কাজী ইরাদত আলীর সুস্থতায় রাজবাড়ী জেলা বাসীসহ সকলের কাছে কামনা করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টা দিকে কাজী ইরাদত আলী জেলা শহরের আঞ্জুমানে কাদেরীয়া বড় মসজিদ থেকে ওরশ সভা শেষ করেন। পরে তিনি জেলা শহরের সজ্জনকান্দার বাস ভবনে ফিরে আসেন। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করেন। তবে তিনি দেননি কোন সারা। এক পর্যায়ে রুমের দরোজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। পরে দুপুরে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের আইসিইউতে নিবির পরিচর্যায় থাকা অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































