দাদা ও বাবার অনুপ্রেরণায় চৈতি’র একটু অন্যরকম আয়োজন –
- Update Time : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যক্তি উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্নজীবনী নিয়ে লেখা বই এবং কারাগারের রোজনামচা বই বিতরণ করা হয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতি এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজক এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতি বলেন, তার দাদা কাজী হেদায়েত হোসেন ছিলেন শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্ব। তাদের বাড়ীতে এক সময় জেলার ও জেলার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা অবস্থান করতো। কেউ বই কিনতে এবং পরীক্ষার ফি দিতে না পারলে তিনি তা নিজের পকেট থেকে দিতেন। তার বাবাও একজন শিক্ষানুরাগী। তার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছে। আর দাদা ও বাবার অনুপ্রেরণাতেই তিনিও শিক্ষার সম্প্রসারে কাজ শুরু করেছেন। যার অংশ হিসেবে তিনি ল্যাপটপ ও বই বিতরণের উদ্যোগ নিয়েছেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমূখ। সঞ্চলনায় ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১টি কলেজ ও ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ এবং ওই সব বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্নজীবনী নিয়ে লেখা বই বিতরণ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































